মাঝ আকাশে একাধিক বিমানকর্মীকে যৌন হয়রানি

মাঝ আকাশে একাধিক বিমানকর্মীকে যৌন হয়রানি। উড্ডয়নরত উড়োজাহাজে কর্মরত কয়েকজন নারীকে যৌন হয়রানির অভিযোগে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) মালদ্বীপ থেকে ভারতগামী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে এ ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত ৫১ বছর বয়সী ওই যাত্রী মালদ্বীপের নাগরিক। তিনি রাজধানী মালে থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে করে বেঙ্গালুরু যাওয়ার পথে কয়েকজন বিমানকর্মীকে যৌন হয়রানি করায় গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তির নাম আকরাম আহমেদ। ইন্ডিগোর কেবিন ক্রুরা জানিয়েছেন, আকরাম আহমেদ তাদেরকে যৌন হয়রানি করেছেন।

মাঝ আকাশে একাধিক বিমানকর্মীকে যৌন হয়রানি

উত্তরপূর্ব বেঙ্গালুরু পুলিশের ডিসিপি লক্ষ্মী প্রাসাদ বলেছেন, আকরাম খানের বিরুদ্ধে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে।

 

মাঝ আকাশে একাধিক বিমানকর্মীকে যৌন হয়রানি

 

পুলিশ বলছে, শুক্রবার মালে থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর ৬-ই ১১২৮ ফ্লাইটে এই ঘটনা ঘটেছে। দুপুর ৩ টা ৪৫ মিনিটে মালে থেকে ফ্লাইটটি উড্ডয়নের পর আকরাম একজন বিমানকর্মীর কাছে গিয়ে বিয়ার চান। পরে বিমানকর্মী তাকে বিয়ার দিতে এলে তিনি যৌন হয়রানি করেন।

এ সময় অন্যান্য ক্রু এগিয়ে এলে তাদেরকেও একইভাবে যৌন হয়রানি করেন আকরাম। তাদের শরীরের বিভিন্ন অংশ স্পর্শ করেন তিনি। বিমানবালারা বিমানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এই ঘটনার বিষয়ে অবগত করেন। বিমানটি বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করার পর মালদ্বীপের ওই নাগরিককে আটক করে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ আকরামকে গ্রেপ্তার করে। বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন মালদ্বীপের ওই নাগরিক।

Leave a Comment