বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে ডিএমপিতে জামায়াতের চিঠি

বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে ডিএমপিতে জামায়াতের চিঠি । রাজধানীতে বিক্ষোভ ‘মিছিল কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে ই-মেইলে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ জুন বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এ কর্মসূচি পালন করতে চায় দলটি।

 

বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে ডিএমপিতে জামায়াতের চিঠি

বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে ডিএমপিতে জামায়াতের চিঠি

রোববার (২৮ মে) বিকেল ৪টা ৪০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম-পরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি ড. মোবারক হোসাইন স্বাক্ষরিত আবেদনপত্রটি ডিএমপির বরাবর ই-মেইলে পাঠানো হয়।

আবেদনে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিসহ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল মোড়ে শেষ হবে।

 

আবারো তামাশার নির্বাচনের দিবাস্বপ্নে বিভোর সরকার: জামায়াত

 

চিঠিতে বিক্ষোভ কর্মসূচি সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

Leave a Comment