বিএনপি ক্ষমতায় থাকার ‘সময় কৃষকদের ‘হত্যা করেছে: হানিফ।বিএনপির উদ্দ্যেশে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশের মানুষ তা ভুলে যায়নি। আপনারা যে রাষ্ট্র ক্ষমতায় আসতে চান কীভাবে আসতে চান? আজ পর্যন্ত সে ঘটনার জন্য আপনারা জাতির কাছে ক্ষমা চাননি। অথচ মির্জা ফখরুল বলছেন- বর্তমান সরকার জনগণের সরকার নয়।
বিএনপি ক্ষমতায় থাকার সময় কৃষকদের’ হত্যা করেছে: হানিফ
শনিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষকলীগ আয়োজিত কৃষক মহাসমাবেশে এ কথা বলেন তিনি।
বিএনপিকে অবৈধ দল বলে আখ্যা দিয়ে তিনি আরো বলেন, দেশের মানুষ আর কখনো কোনো অবৈধ দলকে ক্ষমতায় দেখতে চায় না।