বিএনপি আগামী ২০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: হানিফ 

বিএনপি আগামী ২০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: হানিফ ।বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির এতো লাফালাফি করে লাভ নেই। তাদের দুই শীর্ষ নেতা সন্ত্রাস, অর্থ চুরি, আত্মসাৎ ও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত। এজন্য তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। আর সে কারণেই আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে যাচ্ছে বিএনপি।

বিএনপি আগামী ২০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: হানিফ

বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হানিফ এমপি বলেন, দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে বিএনপি আগামী ২০ বছরেও ক্ষমতায় আসতে ‘পারবে না। 

এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনো ভোট চুরি করে না। ভোট চুরির সূচনা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তিনি ভোট চুরিতে রেকর্ড করেছিলেন। 

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার প্রসঙ্গে মাহবুবুল আলম হানিফ বলেন, বাংলাদেশ উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধশালী ও আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যের প্রতিফলন থাকবে আগামী জাতীয় নির্বাচনের ইশতেহারে।

এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment