বিএনপির সৃষ্টি হয়েছে গণতন্ত্রের জন্য: আমীর খসরু

বিএনপির সৃষ্টি হয়েছে গণতন্ত্রের জন্য: আমীর খসরু। বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, আজ আবার গণতন্ত্র, ভোটাধিকার, জীবনের নিরাপত্তা ফিরে পাওয়ার আন্দোলন শুরু হয়েছে।শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিএনপির সৃষ্টি হয়েছে গণতন্ত্রের জন্য: আমীর খসরু

সদ্য বিদায়ী প্রধান বিচারপতির বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের লড়াইয়ে আজকে আন্তরায় কারা? এক নম্বর অন্তরায় হচ্ছে আওয়ামী লীগের দলীয় কর্মীবাহিনী। এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আর দুই নম্বর গণতন্ত্রের আরেকটা অন্তরায় হচ্ছে বাংলাদেশ আওয়ামী বিচারক লীগ।

তিনি বলেন, মনে রাখতে হবে বাংলাদেশ বিচার বিভাগ, পুলিশ বিভাগ, আইনশৃঙ্খলাবাহিনীকে, সরকারি কর্মকর্তাদেরকে রাজনীতির উর্ধ্বে থাকার শপথ রয়েছে। বিদায়ী প্রধান বিচারপতি সেই শপথ স্বরণ করিয়ে দিয়েছে। প্রধান বিচারপতির এই বার্তা সব বিচারপতিদের জন্য। এই বার্তা বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের জন্য। এই বার্তা লুটেরাদের জন্য। আপনারা তা মনে রাখবেন। আর মনে না রাখলে বাংলাদেশের মানুষ আপনোদেরকে ছাড় দেবে না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারান আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসন এর উপদেষ্টা আমান উল্লাহ আমান, জহুরুল হক শাহজাদা মিয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ। 

Leave a Comment