ঈদে’ বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি ‘বন্ধ। পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা ‘স্থলবন্দরের আমদানি- রফতানি কার্যক্রম টানা ৮ দিন বন্ধ ঘোষণা করেছে বন্দরের আমদানি- রফতানিকারক গ্রুপ।
মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে বাংলাবান্ধা ‘স্থলবন্দরের আমদানি- রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বন্ধের বিষয়টি নিশ্চিত করেন।

ঈদে বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি’ বন্ধ
তিনি বলেন, প্রতিবারের ন্যায় এবারও ঈদে উভয় দেশের ব্যবসায়ীদের সম্মতিতে বন্ধের এই সিদ্ধান্তে বুধবার (১৯ এপ্রিল) সকাল থেকে আগামী বুধবার (২৬ এপ্রিল) পর্যন্ত টানা ৮ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ফের স্বাভাবিক হবে। তবে ইমিগ্রেশন ব্যবস্থা স্বাভাবিক থাকবে।
