বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিতে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের সুযোগ

রাজধানীর বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি (বিআইইউ) বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রশাসনিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০০৫ সালে প্রতিষ্ঠিত এই বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে যোগ্য প্রার্থীদের আবেদন আহ্বান করছে।

আবেদনের শেষ তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৫
ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি, গ্রিন মডেল টাউন, মান্ডা, মুগদা, ঢাকা–১২১৪

শিক্ষক পদে নিয়োগ

বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ফিন্যান্স ও অ্যাকাউন্টিং)

  • পদ: সহকারী অধ্যাপক ও প্রভাষক

  • যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি, শিক্ষাজীবনে কমপক্ষে তিনটি প্রথম শ্রেণির ফলাফল (সিজিপিএ ≥ 3.50)

  • অগ্রাধিকার: পিএইচডি বা এমফিল ডিগ্রিধারী

ইংরেজি বিভাগ

  • পদ: সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক

  • যোগ্যতা: ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি, দুইটি প্রথম শ্রেণির ফলাফল (সিজিপিএ ≥ 3.50)

  • অগ্রাধিকার: ELT বা TESOL ডিগ্রিধারী

উভয় বিভাগের প্রার্থীদের গবেষণাপত্র ও প্রকাশনা থাকা বাধ্যতামূলক

প্রশাসনিক ও অন্যান্য পদ

  • ব্র্যান্ড ম্যানেজার ও জনসংযোগ কর্মকর্তা (PRO): স্নাতকোত্তর ডিগ্রি, কম্পিউটার ও ইংরেজি দক্ষতা; স্নাতক ডিগ্রিধারীদের জন্য ৩ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

  • অ্যাডমিনিস্ট্রেটিভ/এক্সাম অফিসার: স্নাতকোত্তর বা কামিল ডিগ্রি, ইংরেজি ও কম্পিউটার দক্ষতা।

  • নিরাপত্তা প্রহরী: সশস্ত্র বাহিনী, আনসার, ভিডিপি বা পুলিশ অভিজ্ঞতাধারী অষ্টম শ্রেণি পাশ প্রার্থী। সাধারণ প্রার্থীদের জন্য ন্যূনতম এসএসসি বা সমমান

বেতন ও সুবিধা

নির্বাচিত প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়ম: পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও সনদের সত্যায়িত ফটোকপি ডাকযোগে বা সরাসরি জমা দিতে হবে।