বাংলাদেশে চালু হয়েছে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন, শুরুতে বসানো হয়েছে দুটি বুথ । দেশের প্রথম বৈদ্যুতিক চার্জিং স্টেশন (ইভি চার্জিং) স্থাপনকারি প্রতিষ্ঠান আউডি বাংলাদেশ প্রোগ্রেস মোটর ইমপোর্টস লিমিটেড। সম্প্রতি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সহায়তায় রাজধানীর তেজগাঁওয়ে তাদের কার্যালয়ে একটি স্টেশন চালু করা হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফজলে সামাদ জানান, বাংলাদেশে এই মুহুর্তে বৈদ্যুতিক গাড়ি কম। তবে খুব শিগগিরই বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্চ বাংলাদেশে কিছু বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসবে। চীনও বেশ কিছু গাড়ি আনার পরিকল্পনা করছে। আর আমাদের কোম্পানীর গাড়ি তো আছেই। যার ফলে এ গাড়িগুলো আসলে অবশ্যই বৈদ্যুতিক স্টেশন চাহিদা বাড়বে। সেটাকে মাথায় রেখেই আমরা এ স্টেশন চালু করার উদ্যোগ নেই।

বাংলাদেশে চালু হয়েছে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন, শুরুতে বসানো হয়েছে দুটি বুথ
এখন চার্জের জন্য কোন ফি বা ট্যারিফ না নেয়া হলেও আগামী মাস থেকেই সরাকারি নির্ধারিত কাঠামো অনুযায়ি ফি নেয়া হবে বলে তিনি জানান।প্রতিষ্ঠানটির হেড অব সেলস সাফায়াত বিন তৈয়ব জানান, ২য় ধাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লাতে একটি স্টেশন ও তৃতীয় ধাপে চট্টগ্রাম শহরে একটি স্টেশন বসানো হবে। আর এ সবগুলোই আগামী অক্টোবরের মধ্যে আসবে বলে তিনি জানান।
প্রতিষ্ঠানটির প্রোডাক্ট এক্সপার্ট শাহ ওমর শাকিব বলেন, পরবর্তীতে বরিশালগামীদের জন্য গোপালগঞ্জ অথবা ফরিদপুরে একটি স্টেশন বসানো হবে।তিনি জানান, ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করে এই স্টেশন একটি বৈদ্যুতিক গাড়ি ৪০ থেকে ৪৫ মিনিটে পুরোপুরি চার্জ করা সম্ভব হবে। সে হিসেবে দৈনিক ৫০ টি গাড়িকে চার্জ করা সম্ভব।