বাংলাদেশের ডেঙ্গু মোকাবিলায় তহবিল গঠন করছে ইউনিসেফ। বাংলাদেশ সরকারের পাশাপাশি, ইউনিসেফ এবং এর অংশীদাররা ডেঙ্গুর ভয়াবহতা ‘মোকাবিলায় নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তারা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পণ্য সরবরাহের মাধ্যমে জীবন বাঁচাতে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করছে। সেই সহায়তা বাড়াতে সম্প্রতি জাতিসংঘের এই প্রতিষ্ঠান একটি তহবিল গঠন করেছে।
বাংলাদেশের ডেঙ্গু মোকাবিলায় তহবিল গঠন করছে ইউনিসেফ
জরুরি স্বাস্থ্য সাহায্যের তাগিদ দিয়ে তারা জানায়, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাব জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আপনার অনুদান অসংখ্য শিশু এবং পরিবারে জরুরি সেবা পৌঁছাতে সহায়তা করতে পারে।

এককালীন ও মাসিক, এই দুইভাবে অনুদান দেওয়া যাবে। এককালীন অনুদান দিতে চাইলে সর্বনিম্ন ৫ হাজার টাকা এবং মাসিক ভিত্তিতে দিতে চাইলে প্রতি মাসে সর্বনিম্ন দিতে হবে ৭৬০ টাকা। অর্থ পরিশোধের জন্য শুধু অনলাইন মাধ্যম খোলা রেখেছে তারা।
প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছে, এবছর আগস্টের ৫ তারিখ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন প্রায় ৬৪ হাজার, যার মধ্যে প্রায় ৯ হাজার শিশু এবং একই সঙ্গে প্রতিষ্ঠানটি ধারণা করছে, চলতি বর্ষা মৌসুমের কারণে আগস্ট ও সেপ্টেম্বরে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।