রাজধানীতে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে আর বাসায় ফেরা হলোনা শিক্ষার্থীর। রাজধানীর হাতিরঝিল রামপুরা ডি আই টি রোডের মুখে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী পুলক গমেজ (২১) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু নয়ন (২২)। নিহত পুলক গমেজ মার্টিন লথ হার কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
রাজধানীতে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে আর বাসায় ফেরা হলোনা শিক্ষার্থীর
রোববার (২৩ জুলাই) ভোররাত সাড়ে ৩টার দিকে ওয়াবদা রোডের মুখে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন।গাজীপুরের কালিগঞ্জের নাগরি গ্রামের বিপিন গমেজের ছেলে পুলক। পরিবারের সঙ্গে নর্দা এলাকায় থাকতেন। গুলশানের মার্টিন লুথার কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র ছিলেন তিনি। এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন পুলক।
নিহত পুলকের ভগ্নিপতি রনি মাইকেল রোজারিও জানান, রাতে বন্ধু নয়নের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন তারা। দুই বন্ধু পুরান ঢাকায় বিরিয়ানি খাওয়ার জন্য যান। সেখান থেকে খাবার খেয়ে ফেরার পথে রাস্তায় একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে তারা দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে তাদেরকে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক পুলককে ভোরে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, ওয়াবদা রোডের মুখে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাদেরকে হাসপাতালে নেয়া হয়। তবে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন। আহত নয়ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

গাজীপুর কালীগঞ্জ উপজেলার নাগরী গ্রামের বাহারাম প্রবাসী বিপিন গমেজের ছেলে পুলক। বর্তমানে নর্দা সরকার বাড়ি এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।