আইএমএফ বড় অঙ্কের ঋণ দিল ইউক্রেনকে

বড় অঙ্কের ঋণ দিল ইউক্রেনকে আইএমএফ । ইউক্রেনকে আগামী চার বছরের জন্য এক হাজার ৫৬০ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চলমান যুদ্ধে বিপর্যস্ত কিয়েভের অর্থনীতি পুনরুদ্ধারে পর্যায়ক্রমে দেয়া হবে এই সহায়তা।

প্রথম দফায় ২৭০ কোটি ডলার পাঠানোর কথা জানিয়েছে সংস্থাটি।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অবকাঠামো মেরামতে ১ হাজার ৫৬০ কোটি ডলার ঋণ দেয়ার কথা আগেই জানিয়েছিল ঋণদাতা সংস্থা আইএমএফ। এরই অংশ হিসেবে কিয়েভে জরুরি ভিত্তিতে ২৭০ কোটি ডলার পাঠানোর কথা জানিয়েছে সংস্থাটি।

 

আইএমএফ বড় অঙ্কের ঋণ দিল ইউক্রেনকে

আইএমএফ বড় অঙ্কের ঋণ দিল ইউক্রেনকে

ইউক্রেনের অর্থনীতি পুনরুদ্ধারে পর্যায়ক্রমে এই সহায়তা দেয়া হবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। ঋণ অনুমোদনে আইএমএফকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনের জন্য এই ঋণ সহায়তা কর্মসূচি অনুমোদন দেয়ায় আইএমএফের প্রতি আমি কৃতজ্ঞ।

এ প্রসঙ্গে সংস্থাটির ফার্স্ট ডেপুটি-ব্যবস্থাপনা পরিচালক জানান, রাশিয়ার সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক ও সামাজিক অবস্থা উত্তরণে ইউক্রেনকে এ সহায়তা দেয়া হচ্ছে।

 

Google news GIF
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এর আগে, দেশটির অনিশ্চিত অর্থনীতিকে স্থিতিশীল করা, যুদ্ধ পরবর্তীকালে ইউরোপীয় ইউনিয়নে কিয়েভের যোগদান ও যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে সহযোগিতা করা এই ঋণ প্রকল্পের প্রধান লক্ষ্য বলে জানিয়েছিলেন এক কর্মকর্তা।

 

আইএমএফ বড় অঙ্কের ঋণ দিল ইউক্রেনকে

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর আইএমএফের এই চুক্তি অনুযায়ী সবচেয়ে বড় ঋণ সহায়তা পেতে যাচ্ছে কিয়েভ।

আরও দেখুনঃ

Leave a Comment