ফিলিস্তিনে হামলা, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল তাদের বিমান দিয়ে হামলা চালিয়েছে। আজ শনিবার এ বিমান হামলা চালায় ইসরায়েলের বাহিনী। তারা বলছে, ফিলিস্তানের বেলুন হামলার জবাবে হিসেবে এেইহামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ছাড়া হতাহত হওয়ার কোনো খবর এখনো পাওয়া যায়নি।
বিমান হামলার পরে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনের শাসকগোষ্ঠী হামাস গাজার যেখান থেকে রকেট হামলা চালায়, সে স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। যদিও হামলার পর হামাস এখনো কোনো মন্তব্য করেনি।

ফিলিস্তিনে হামলা, ইসরায়েলের বিমান দিয়ে
ফিলিস্তিনিরা বলছে, গতকাল শুক্রবারের বেলুন-হামলার কারণটি ছিল ভিন্ন। ইসরায়েলের সেনারা গাজা সীমান্তে গুলি চালিয়েছিল। এর জবাবে বেলুন হামলা চালানো হয়েছে। আর ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গতকাল দিনভর ফিলিস্তিন থেকে বেলুন ছোড়া হয়েছে। এর জবাবে বিমান হামলা চালানো হয়েছে।

এর আগে পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি উচ্ছেদের হুমকির জেরে দুই দলের মধ্যে সংঘাত শুরু হয়। ১১ দিন ধরে এ লড়াই চলতে থাকে। এই সংঘাতকালে ইসরায়েলি হামলায় গাজায় ২৫৬ জন ফিলিস্তিন নিহত হন। ইসরায়েলে নিহত হন ১৩ জন। যুদ্ধবিরতির মধ্য দিয়ে এ দফার সংঘাতের শেষ হয় । ওই সময়ও ফিলিস্তিন থেকে বেলুন হামলা হামলা চালানো হয়েছিল। এতে ক্ষতি হয়েছিল ফসলের খেতের। এরপর আরও কয়েকবার এমন বেলুন-হামলা চালানো হয়। এ হামলা প্রসঙ্গে ফিলিস্তিনিদের পক্ষ থেকে বলা হয়েছে, মে মাসে ইসরায়েল যখন বিমান হামলা চালিয়েছিল, তখন থেকে উপকূলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এ নিয়ন্ত্রণে শিথিলতা আনতে ইসরায়েলের ওপর চাপ বাড়াতে বেলুন-হামলা চালানো হয়।

এদিকে ফিলিস্তিনে বিমান হামলা চালানো ছাড়াও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সামাল দিতে হচ্ছে ইসরায়েলি বাহিনীকে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গতকাল ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গত সপ্তাহে লেবাননে নতুন করে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে হিজবুল্লাহ এ রকেট হামলা চালায়।

আরও দেখুনঃ
- নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী চেষ্টা চালিয়ে যাচ্ছেন : ওবায়দুল কাদের
- অ্যাপ ভিত্তিক জেনারেটর সার্ভিস নিয়ে এলো এ সি আই মটরস্
- বিএনপি সহিংসতা আগুন সন্ত্রাস শুরু করলে রাজপথে মোকাবেলা করা হবে : ওবায়দুল কাদের
- রাজনীতি থেকে বিএনপির বিদায় নেওয়ার সময় এসেছে : ওবায়দুল কাদের
- গোপালগঞ্জে বঙ্গমাতা ফটো গ্যালারি নতুন প্রজন্মকে অজানা অধ্যয় জানাচ্ছে