ফিলিস্তিনে খাদ্য সহায়তা বন্ধ করছে বিশ্ব খাদ্য কর্মসূচি

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ফিলিস্তিনি আবাসিক প্রতিনিধি রোববার বলেছেন, তহবিল ঘাটতির কারণে ফিলিস্তিনে খাদ্য সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের এই সহযোগী সংস্থা। আগামী জুন মাস থেকেই কার্যকর হবে এ সিদ্ধান্ত। এতে দুই লাখ ফিলিস্তিনি খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হবে। এই সংখ্যা মোট জনসংখ্যার ৬০ শতাশ।

গাজা এবং পশ্চিম তীরে ডব্লিউএফপি-এর সহায়তা চলমান সংঘাত এবং দখলদারিত্বের প্রেক্ষাপটে দুর্বল জনগোষ্ঠীর মৌলিক চাহিদাগুলোকে সমর্থন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফিলিস্তিনে খাদ্য সহায়তা বন্ধ করছে বিশ্ব খাদ্য কর্মসূচি

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনে ডব্লিউএফপির আবাসিক প্রতিনিধি সামার আব্দেলজাবের বলেছেন তহবিলের তীব্র ঘাটতির জন্য আমরা এ কষ্টদায়ক সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।

ফিলিস্তিনে খাদ্য সহায়তা বন্ধ করছে বিশ্ব খাদ্য কর্মসূচি

ডব্লিউএফপির এ সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পশ্চিম তীরের গাজার মানুষ। ফিলিস্তিনের মধ্যে এ শহরটিতে খাদ্যাভাব ও দারিদ্র্য সর্বোচ্চ।

জাতিসংঘের এই সংস্থা দরিদ্র ফিলিস্তিনিদের জন্য প্রতি মাসে জনপ্রতি ১০.৩০ মার্কিন ডলার মূল্যের মাসিক ভাউচার এবং খাবারের প্যাকেট সহায়তা হিসেবে দিয়ে থাকে। তবে সহায়তা স্থগিতের সর্বশেষ এ সিদ্ধান্তের কারণে উভয় কর্মসূচিই ক্ষতিগ্রস্ত হবে।

 

ফিলিস্তিনে খাদ্য সহায়তা বন্ধ করছে বিশ্ব খাদ্য কর্মসূচি

 

২০০৭ সাল থেকে গাজা উপত্যকা শাসন করে আসছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। আর এ কারণে সেই সময় থেকেই ভূখণ্ডটি অন্যায়ভাবে অবরোধ করে রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনি এবং জাতিসংঘের রেকর্ড অনুসারে, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ২৩ লাখ মানুষ বাস করে। গাজার বিপুল সংখ্যক এ জনগোষ্ঠীর মধ্যে ৪৫ শতাংশ বেকার এবং ৮০ শতাংশ আন্তর্জাতিক সাহায্যের ওপর নির্ভরশীল।

Leave a Comment