প্রয়োজনের তাগিদে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল সোমবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবন ও কর্মভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধুর রেণু’র লোগো ও ওয়েবসাইট’ উন্মোচন অনুষ্ঠান করেন। এরপর কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। 

প্রয়োজনের তাগিদে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। সাংবাদিকরাও এ বিষয়ে কথা বলছেন। প্রধানমন্ত্রী আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন, অন্যান্য দেশের ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার আইন কীভাবে আছে এবং নিরাপত্তা বিধান কীভাবে আছে- তা দেখার জন্য। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আইনমন্ত্রী তা দেখে এই আইনটার কিছু কিছু অংশ পরিবর্তন করেছেন। জেল কমিয়ে জরিমানার অংশটা বাড়িয়েছেন। আমরা প্রয়োজনের তাগিদে এই ডিজিটাল নিরাপত্তা আইন ‘পরিবর্তন করেছি।

Leave a Comment