প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১৫০ টি সেতুর উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১৫০ টি সেতুর উদ্বোধন করবেন, ১৫০টি সেতু ও ১৪ টি ওভারপাস আজ বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর ) উদ্বোধন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুর পৌনে ১টার দিকে  রাজধানীর সড়ক ভবন থেকে ভার্চুয়ালি এসব সেতু উদ্বোধন করবেন। প্রান্তিক জনগোষ্ঠীর সড়ক যোগাযোগে উন্নতি ঘটাবে এসব সেতু। সেতুগুলোর মোট দৈর্ঘ্য ৯ হাজার ৪৫৪ মিটার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১৫০ টি সেতুর-উদ্বোধন করবেন

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১৫০ টি সেতুর উদ্বোধন করবেন

 

নির্মাণে মোট ব্যয় তিন হাজার ২৮৭ কোটি ৫০ লাখ টাকা। সবচেয়ে বড় সেতুটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত ৫৫৮.২১ মিটার দীর্ঘ তিতাস সেতু। একই সঙ্গে উদ্বোধন করা হবে ১৪টি নতুন ওভারপাসও। যানজট নিরসনে দেশের উত্তরাঞ্চলে নির্মিত এসব ওভারপাসের মোট দৈর্ঘ্য ৬৮৯ মিটার।

যোগাযোগ বিশেষজ্ঞরা বলেন, চালু হতে যাওয়া এসব সেতু ও বিভিন্ন মহাসড়কের ওভারপাস বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর যোগাযোগের ক্ষেত্রে বড় সুবিধা তৈরি করবে। সেতুগুলো প্রান্তিক জনগোষ্ঠীর জিডিপি বৃদ্ধিতে সহায়ক হবে বলেও মনে করছেন তারা।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১৫০ টি সেতুর উদ্বোধন করবেন

 

এদিকে সড়ক ও জনপদ অধিদপ্তর বলছে, প্রান্তিক জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থা আরও সমৃদ্ধ, নিরাপদ ও সময় সাশ্রয়ী করবে এসব সেতু ও ওভারপাস।

Leave a Comment