প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্য-সমাপ্ত ভারত সফর নিয়ে আজ বিকেল ৪টায় তাঁর সরকারি বাসভবন গণভবনে সংবাদ-সম্মেলন করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বাসস’কে জানিয়েছেন, ‘আজ বুধবার বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন হবে।’
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, গত ৫ সেপ্টেম্বর চার দিনের সরকারি সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্পর্ক, বিদ্যূৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানি বন্টন, পানি সম্পদ ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানব পাচার রোধ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়। স্মারক সই শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শেখ হাসিনা ৫ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর ভারতে সরকারি সফর করেন।

আরও দেখুনঃ