প্রধানমন্ত্রীর বদান্যতায় দন্ডপ্রাপ্ত খালেদা ভালো ‘চিকিৎসা পাচ্ছেন: আইনমন্ত্রী। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হয়েও এখন মুক্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন সেটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাদন্যতায় ও মহানুভবতায়।শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর বদান্যতায় দন্ডপ্রাপ্ত খালেদা ভালো চিকিৎসা পাচ্ছেন: আইনমন্ত্রী
এসময় আইনমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আমার কাছে কোনো আবেদন আসেনি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে আবেদন করতে হবে। এরপর আমাদের কাছে মতামত চাওয়া হবে।বিএনপির হরতাল কর্মসূচির হুংকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী কসবার একাধিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি মহানগর এক্সপ্রেস ট্রেনে করে আখাউড়ায় আসেন। সেখান থেকে তিনি সড়ক পথে কসবায় যান।
