পুতিনের পরমাণু অস্ত্র মোতায়েনের আলোচনা বিপজ্জনক: বাইডেন

পুতিনের পরমাণু অস্ত্র মোতায়েনের আলোচনা বিপজ্জনক বলেছেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতিবেশি দেশ  বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের ঘোষিত পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন এবং এটিকে ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করেছেন। খবর এএফপি’র।

পুতিনের পরমাণু অস্ত্র মোতায়েনের আলোচনা ‘বিপজ্জনক’: বাইডেন
জো বাইডেন

পুতিনের পরমাণু অস্ত্র মোতায়েনের আলোচনা বিপজ্জনক বলেছেন জো বাইডেন।

বাইডেন হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেন, ‘এটি বিপজ্জনক আলোচনা এবং উদ্বেগজনক।’
ক্রেমলিন নেতা শনিবার ঘোষণা দেন যে, তিনি বেলারুশে রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের নির্দেশ দিয়েছেন। বেলারুশ হচ্ছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর অন্যতম। মস্কো পক্ষের কর্তৃত্ববাদী নেতা আলেকজান্ডর লুকাশেঙ্কো দেশটি পরিচালনা করেন।

joe biden2 পুতিনের পরমাণু অস্ত্র মোতায়েনের আলোচনা বিপজ্জনক: বাইডেন
জো বাইডেন

ওয়াশিংটন এই পরিকল্পনার নিন্দা করেছে। রাশিয়া ও বেলারুশের প্রতিবেশি দেশ পশ্চিমাপন্থী ইউক্রেনকে পরাজিত করার মস্কোর প্রচেষ্টার এক বছরেরও বেশি সময় পর মস্কো এমন পরিকল্পনা করে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, তারা রাশিয়ার পরমাণু অস্ত্র স্থানান্তরের কোন লক্ষণ দেখেনি।
বাইডেন বলেন, ‘তারা এখনও তা করেনি।’

আরও পড়ুনঃ

৭০ দশকের তুখোড় ছাত্রনেতা নুরে আলম সিদ্দিকী আর নেই।

Leave a Comment