পানি বৃদ্ধি পাওয়ায় উৎপাদন বেড়েছে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের। রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির ওপর নির্ভর করে গড়ে তোলা হয়েছে দেশের একমাত্র কর্ণফুলী পানি ‘বিদ্যুৎকেন্দ্র। হ্রদে পানি না থাকায় কিছুদিন আগেও একেবারে তলানিতে ছিলো কর্ণফুলীর বিদ্যুৎ উৎপাদন। তবে কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় উৎপাদন এখন বেড়েছে। বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটে বর্তমানে উৎপাদন হচ্ছে ৬০-৬৫ মেগাওয়াট।

পানি বৃদ্ধি পাওয়ায় উৎপাদন বেড়েছে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের
সংশ্লিষ্ট সূত্রে জানায়, শুষ্ক মৌসুমে পানি কমে গেলে উৎপাদন ব্যাহত হয় কেন্দ্রটির। হ্রদে পানির পরিমাণ বেশি থাকলে বিদ্যুৎকেন্দ্রটিতে উৎপাদনও বেড়ে যায়। পানি স্বল্পতায় রেশনিং পদ্ধতিতে দুটি করে ইউনিট পরিচালনা করা হচ্ছিল। পানির চাপ বেড়ে যাওয়ায় এখন প্রতি সেকেন্ডে ১১ হাজার ৪১৫ কিউসেক ছাড়া হচ্ছে। শনিবার (২৪ জুন) রুলকার্ভ অনুযায়ী পানি রয়েছে ৭৫.৩২ (মীনস সি লেভেল)। প্রকৃত অর্থে পানি থাকার কথা ৮১.৮৪ (মীনস সি লেভেল)।
এ প্রসঙ্গে কর্ণফুলী ‘পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আবদুজ্জাহের বলেন, সম্প্রতি বৃষ্টি শুরু হওয়ায় ও উজান থেকে পানি নামায় কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আগে একটি ইউনিট দিয়ে মাত্র ২৫ মেগাওয়াট উৎপাদন হলেও বর্তমানে উৎপাদন হচ্ছে ৬০-৬৫ মেগাওয়াট। ধীরে ধীরে কাপ্তাই হ্রদে পানি বাড়বে। এতে বিদ্যুৎ উৎপাদনও বাড়বে। একেন্দ্রের সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা ২৩০ মেগাওয়াট।
