নিউমোনিয়ার কারণে পাঁচ সপ্তাহ হাসপাতালের বেডে থাকার পর, পোপ ফ্রান্সিস রোববার ভ্যাটিকানে তার বাসভবনে ফিরে যাবেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।
এএফপি সূত্রে জানা যায়, রোমের জেমেলি হাসপাতাল ছাড়ার পর চিকিৎসক সার্জিও আলফিয়েরি জানান, ৮৮ বছর বয়সী ক্যাথলিক চার্চের প্রধান শনিবার বলেন, তার স্বাস্থ্যের অবস্থা যথেষ্ট উন্নতি হয়েছে, এবং তিনি এ কথা শুনে ‘খুব খুশি’ হয়েছেন।
তবে, আলফিয়েরি সতর্ক করে বলেন, সুস্থ হতে পোপকে এখনো ‘কমপক্ষে দুই মাস’ সময় প্রয়োজন। যুবক বয়সে তার ফুসফুসের একটি অংশ অপসারণ করা হয়েছিল, যা বর্তমানে তার পুনর্বাসনে প্রভাব ফেলছে।
পোপ ফ্রান্সিসকে বিকেল বেলা হাসপাতাল থেকে ছাড়া হবে বলে আশা করা হচ্ছে।
ভ্যাটিকান জানিয়েছে, দুপুর ১২টা (গ্রিনিচ মান সময় ১১:০০) ঠিক পর হাসপাতালের বাইরে ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদ করবেন পোপ, যা ১৪ ফেব্রুয়ারির পর তার প্রথম জনসম্মুখে উপস্থিতি হবে।
২০১৩ সালে নির্বাচিত হওয়ার পর, পোপ ফ্রান্সিস ১৪ ফেব্রুয়ারি থেকে তার চতুর্থবারের মতো হাসপাতালে ভর্তি হন, যা তার মেয়াদকালে সবচেয়ে দীর্ঘ সময় ছিল।
