নুরুজ্জামান আহমেদ । বাংলাদেশি রাজনীতিবিদ

নুরুজ্জামান আহমেদ (৩ জানুয়ারি ১৯৫০) একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তিনি ২০১৪ ও ২০১৮ সালের যথাক্রমে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসন থেকে সংসদ -সদস্য নির্বাচিত হন।

নুরুজ্জামান আহমেদ । বাংলাদেশি রাজনীতিবিদ

 

নুরুজ্জামান আহমেদ । বাংলাদেশি রাজনীতিবিদ

প্রারম্ভিক জীবন

নুরুজ্জামান -আহমেদ ১৯৫০ সালের ৩ জানুয়ারি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম করিম উদ্দিন আহমেদ ও মাতার নাম নূরজাহান বেগম। করিম উদ্দিন আহমেদও লালমনিরহাট-২ আসন থেকে ১৯৭০ ও ১৯৭৩-এর নির্বাচনে (তৎকালীন রংপুর-৬ আসন) সংসদ -সদস্য নির্বাচিত হন। নুরুজ্জামান -আহমেদ স্থানীয় বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু করেন। ১৯৬৫ সালে তুষভাণ্ডার উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। ১৯৬৭ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে কারমাইকেল কলেজে ভর্তি হন এবং ব্যবসায়ে স্নাতক সম্পন্ন করেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

রাজনৈতিক জীবন

নুরুজ্জামান -আহমেদ পারিবারিকভাবেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্রলীগে যোগদানের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। রাজনৈতিক জীবনের শুরুতে স্থানীয় উনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯০ সালে কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০০৯ সালে দ্বিতীয়বারের মত নির্বাচিত হন।

 

নুরুজ্জামান আহমেদ । বাংলাদেশি রাজনীতিবিদ

 

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নুরুজ্জামান -আহমেদ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসন থেকে প্রথমবারের মত দশম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে একাদশ জাতীয় সংসদে নির্বাচিত হন।

সংসদ সদস্য হওয়ার এক বছর পর ২০১৫ সালের ১৪ জুলাই তিনি খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৬ সালের ১৯শে জুন তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। একই বছরের ২১শে জুন থেকে ৬ জানুয়ারি ২০১৯ পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিগত জীবন

ব্যক্তিগত জীবনে নুরুজ্জামান আহমেদ, হোসনে আরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।এই দম্পতির তিন সন্তান রয়েছে।

আরও দেখুনঃ

Leave a Comment