নির্বাচনের সময় সাংবাদিক-পর্যবেক্ষক কে বাধা দিলে ২-৭ বছরের কারাদণ্ড

মন্ত্রিসভায় জনপ্রতিনিধিত্ব আইন (সংশোধন-২০২৩) এর অনুমোদন

নির্বাচনের সময় সাংবাদিক-পর্যবেক্ষক কে বাধা দিলে ২-৭ বছরের কারাদণ্ড

জিলাইভ ডেস্ক

দেশে নির্বাচনের সময় গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের বাধা দিলে দুই থেকে সাত বছরের কারাদণ্ডের বিধান রেখে জনপ্রতিনিধিত্ব আইন (সংশোধন-২০২৩) এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বৈঠকে সভাপতিত্ব করেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

মন্ত্রিসভায় জনপ্রতিনিধিত্ব আইন (সংশোধন-২০২৩) এর অনুমোদন
নির্বাচনের সময় সাংবাদিক-পর্যবেক্ষক কে বাধা দিলে ২-৭ বছরের কারাদণ্ড

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দেশে জাতীয় ও স্হানীয় পর্যায়ে বিভিন্ন নির্বাচন চলাকালীন সময়ে গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের দায়িত্ব পালন সুনিশ্চিত করার লক্ষ্যে যুগান্তকারী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Leave a Comment