নিউ সুপার মার্কেট আজ ব্যবসায়ীদের কাছে বুঝিয়ে দেবে ফায়ার সার্ভিস

নিউ সুপার মার্কেট আজ ব্যবসায়ীদের কাছে বুঝিয়ে’ দেবে ফায়ার সার্ভিস। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া রাজধানীর নিউ সুপার মার্কেট ব্যবসায়ীদের কাছে আজ রোববার বুঝিয়ে দেবে ফায়ার সার্ভিস।

আজ রোববার (১৬ এপ্রিল) সকালেও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট মার্কেটের তৃতীয় তলার প্রতিটি দোকান পর্যবেক্ষণ করে। কোথাও কোন দোকানে আগুন না থাকার বিষয়টি নিশ্চিত হয় তারা। আগুন পুরোপুরি নেভাতে গতকাল রাতেও কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

নিউ সুপার মার্কেট আজ ব্যবসায়ীদের কাছে বুঝিয়ে দেবে ফায়ার সার্ভিস

নিউ সুপার মার্কেট আজ ব্যবসায়ীদের কাছে বুঝিয়ে দেবে ফায়ার সার্ভিস

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসায় আজ সকালেই মধ্যেই ব্যবসায়ীদের কাছে মার্কেটটি বুঝিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন দায়িত্বরত ফায়ার সার্ভিস কর্মীরা।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। র‌্যাব, পুলিশ ও বিজিবিও আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে মার্কেটের তৃতীয়তলার সবগুলো দোকান পুড়ে যায়।

Leave a Comment