নাস্তার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ 

নাস্তার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ । কক্সবাজার টেকনাফের হ্নীলা মাদ্রাসার শিশু শিক্ষার্থী ফারিহা জান্নাতকে (৯) হাত-পা বেঁধে ধর্ষণের পর শ্বাসরোধে ‘হত্যার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।শুক্রবার (২৮ জুলাই) বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা দারুসসুন্নাহ মাদ্রাসার ২২ নং কক্ষ থেকে তাকে আটক করা হয়।

 

নাস্তার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ 

 

নাস্তার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ

আটককৃত কিশোর হ্নীলা দারুসসুন্নাহ মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি আলী আহমদের ছেলে ইরফান (১৭)। সম্পর্কে তারা মামা-ভাগ্নি। অভিযুক্ত ইরফান শিশু শিক্ষার্থীকে নাস্তার’ প্রলোভন দেখিয়ে মাদ্রাসার কক্ষে এনে ধর্ষণের পর হত্যা করে।শুক্রবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে ঘটনাস্থল হ্নীলা দারুসসুন্নাহ মাদ্রাসা মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব ১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৭জুলাই) সন্ধ্যায় অভিযুক্ত ইরফান নাস্তার প্রলোভন দেখিয়ে শিশু ফারিয়াকে মাদ্রাসার তার বাবার ২২ নং কক্ষে নিয়ে যায়। পরে দরজা বন্ধ করে হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করে। পরে ফারিহা জান্নাতের অতিরিক্ত রক্তক্ষরণ হলে রশি দিয়ে শ্বাসরোধে ‘হত্যা করে।

 

নাস্তার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ 

 

র‌্যাব অধিনায়ক আরও বলেন, ঘটনা ধামাচাপা দিতে অপহরণের ঘটনা সাজায় কিশোর ইরফান। পরে ফোন করে নিহত শিশুর মা-বাবার কাছ থেকে ৫ টাকা মুক্তিপণ দাবি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছে আটক কিশোর।

Leave a Comment