নাসরীন জাহান রত্না বাংলাদেশের রাজনৈতিক দল জাতীয় পার্টির একজন রাজনীতিক এবং বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের একজন সংসদ-সদস্য।
Table of Contents
নাসরীন জাহান রত্না । বাংলাদেশি রাজনীতিবিদ

জীবনী
নাসরীন জাহান রত্না আনুষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হন নি বরং গৃহশিক্ষায় শিক্ষিত। তার জন্ম বরিশালে। তিনি ২০০৪ খ্রিষ্টাব্দে বাকেরগঞ্জ পৌরসভার চেয়ারপার্সন নির্বাচিত হন। ২০০৬ সালে অনুষ্ঠেয় বরিশাল-৬ আসন থেকে তার মনোনয়নপত্র বাতিল করে বাংলাদেশ নির্বাচন কমিশন। তিনি নির্বাচন কমিশনের ২০ ডিসেম্বর ২০০৬ এর সিদ্ধান্তের উপর আপীল করেন।
হুসেইন মুহাম্মদ এরশাদ তাকে জাতীয় পার্টির সভাপতি নির্বাচন করেন এবং তাকে সাধারণ নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচনে প্রার্থীতার জন্য সুযোগ দেন। তিনি জাতীয় পার্টির পক্ষ থেকে সংসদে ৪৫ সংরক্ষিত আসনের একটিতে জয়লাভ করেন ১৯ মার্চ ২০০৯ এ। তিনি বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।
বিতর্ক
নাসরীন জাহান রত্না ২৫ আগস্ট ২০০৯ খ্রিষ্টাব্দে বদরগঞ্জ মিউনিসিপালিটিতে একটি বাজারের নামকরণ সাদেক আলী হাওলাদারের নামে বাজারের নামকরণ করার পর বিতর্কের মধ্য দিয়ে গিয়েছেন। সাদেক আলী হাওলাদার ছিলেন পাকিস্তানীদের রাজাকার মিলিশিয়া এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগ্রামকালীন যুদ্ধপরাধে অভিযুক্ত। তিনি হিন্দু সম্প্রদায়ের বিপক্ষেও অপরাধে অভিযুক্ত। আবার যে বাজারটি নির্মাণ করা হয়েছিল সেটি হিন্দু জনগণের জমি দখল করে তার উপর নির্মিত হয়েছিল।
ব্যক্তিগত জীবন
নাসরীন জাহান রত্না ব্যক্তিগত জীবনে রুহুল আমিন হাওলাদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। তার স্বামীও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য।

জাতীয় পার্টি (এরশাদ)
জাতীয় পার্টি বাংলাদেশের একটি রাজনৈতিক দল। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টি গঠন করেন। বর্তমানে এর মূল দল জাতীয় পার্টি ৪-টি অংশে বিভক্ত। মূল দলের নেতা জি এম কাদের, তবে অন্য তিনটি অংশের নেতা যথাক্রমে আনোয়ার হোসেন মঞ্জু , আন্দালিব রহমান পার্থ ও কাজী জাফর আহমেদ ২০১৪ তে এরশাদ এর কাজের জন্য জাতীয় পার্টি বিভক্ত হয়ে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার নেতৃত্বে নতুন দল হয় এবং এটি ১৮ দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়ে ১৯ দলীয় জোট হয়।

সরকার গঠন
দলটি ১৯৮৬-১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় ছিল। পরে ১৯৯৬-২০০১,২০০৮-২০১৩ এবং ২০১৪-২০১৯ সালে আওয়ামী লীগের সাথে জোট সরকার গঠন করে।
আরও দেখুনঃ