নাজিম উদ্দিন আলম একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি ভোলা-৪ আসন (চরফ্যাশন-মনপুরা) থেকে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে সে সময়ে পরাজিত হন। ২০১৮ সালের নির্বাচনে তিনি আবারও বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নাজিম উদ্দিন আলম । বাংলাদেশি রাজনীতিবিদ

কর্মজীবন
আলম ফেব্রুয়ারি ১৯৯৬, ১৯৯৬ , ২০০১ সালে ভোলা-৪ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী-দলের প্রার্থী হিসাবে সংসদ নির্বাচিত হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে ২০০৪ সালের ১৬ জানুয়ারীতে বাংলাদেশ যুবলীগের আক্তারুল আলমকে হত্যার অভিযোগ আনা হয়। আলমের বিরুদ্ধে ২০০৭ সালের ১১ মার্চ মামলাটির চর্জসিট দেয়া হয়েছিল এবং ২০০৮ সালের ৫ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী-দলের কার্যনির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট চত্বর ভাংচুরের জন্য তাকে বাংলাদেশ পুলিশ ২ ফেব্রুয়ারি ২০১৮ এ গ্রেপ্তার করেছিল।

সম্প্রতি আপডেট:
সাম্প্রতিক সময়ে, ২০২৫ সালের মার্চ মাসে, মনপুরায় বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে নাজিম উদ্দিন আলম এবং কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সমর্থকদের মধ্যে বিরোধের ফলে ১৩ জন আহত হন।
নাজিম উদ্দিন আলম বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং দলের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন।
আরও দেখুনঃ
