নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ৭, আহত ৪ | শিবপুর উপজেলার ইটাখোল নামক স্থানে গত রাতে ট্রাক ও মাইক্র্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত এবং আহত হয়েছে আরো ৪ জন ।
নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ৭, আহত ৪

আহতদের ৪ জনকে মুমুর্ষ অবস্থায় প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাত ২টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ইটাখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের ১জনের নাম জানা গেছে। তার নাম জুবায়দুল (৩০) |
হাইওয়ে পুলিশ জানিয়েছেন, রাতে ঢাকা থেকে একটি হাইয়েক্স মাইক্রোবাস সিলেট যাচ্ছিল। মাইক্রোবাসটি ঢাকা সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে পৌঁছলে বিপীিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন মারা যায়। আহত ৬ জনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতাল নেওয়ার পথে ১ জন ও হাসপাতালের আনার পর আরো ১ জন মারা যায়।

গুরুত্বর আহত হয় ৪ জনকে আশঙ্কাজন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ইটাখোলা ফাড়ির ইনচার্জ মো: কবির হোসেন ভূঞা বলেন,রাত ২টার দিকে ট্রাক ও মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালে ৫ জন ও হাসপাতালে নেওয়ার পর আরো ২ জনসহ মোট ৭ জন মারা যায়। আহতদের ঢাকায় পেরণ করা হয়ছে।