আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি নভেম্বর মাসে দেশে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিও পড়তে পারে বলে জানিয়েছে তারা।
রোববার (২ নভেম্বর) প্রকাশিত নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, নভেম্বর মাসে দেশের দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে তা সাধারণের তুলনায় কিছুটা বেশি থাকবে। এছাড়া দেশের কিছু অঞ্চলে এবং নদীর অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে।