এবার আতঙ্ক ছড়াচ্ছে মারবার্গ ভাইরাস এটি একটি নতুন সংক্রামক । আফ্রিকার দেশ ইকুয়াটোরিয়াল’ গিনিতে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। এতে এখন পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। উপসর্গসহ আরও ১৬ জনকে শনাক্ত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ভাইরাসটি ইবোলার মতো মারাত্মক সংক্রামক ও প্রাণঘাতী বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নতুন সংক্রামক এর আতঙ্ক এখন মারবার্গ ভাইরাস, গিনিতে ৯ জনের মৃত্যু
করোনাভাইরাস এখনও পিছু ছাড়েনি। তারই মাঝে দেখা দিয়েছিল মাঙ্কিপক্স। এবার নতুন আতঙ্ক হয়ে দেখা দিচ্ছে মারবার্গ ‘ভাইরাস। বলা হচ্ছে, করোনা ও মাঙ্কিপক্সের মতোই ভয়ংকর’ সংক্রামক এই ভাইরাস।

দক্ষিণ ও পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে ১৯৬৭ সালের পর থেকে মারবার্গ ‘ভাইরাস পাওয়া যায়।

এরপর গত বছরের জুলাই মাসে আফ্রিকার ঘানায় প্রথম ভাইরাসটির সন্ধান পাওয়া যায়। ভাইরাসটি এখন গিনিতেও ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহেই ইকুয়াটোরিয়াল’ গিনি কর্তৃপক্ষ জানায়, তারা একটা অপরিচিত হেমোরেজিক জ্বর শনাক্ত করেছে। সেই সঙ্গে দেশটির কি-এনটেম প্রদেশে সংক্রমণের আশঙ্কায় দুই শতাধিক মানুষকে আইসোলেশনে রাখা হয়। অতিসংক্রামক এই ভাইরাসটির ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আরও দেখুনঃ
