দেশে ফিরেছেন ১ লাখ ১০ হাজার ৫৯৫ হাজি, মৃত্যু ১১৯

পবিত্র হজ পালন শেষে ২৯৯ ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১ লাখ ১০ হাজার ৫৯৫ জন হাজি। বুধবার শেষ হচ্ছে হজ ফ্লাইট।এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১১৯ জন বাংলাদেশির মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে সর্বশেষ রোববার মারা গেছেন ১ জন। মারা যাওয়া হাজীর নাম রেহেনা বেগম (৫৪)।

দেশে ফিরেছেন ১ লাখ ১০ হাজার ৫৯৫ হাজি, মৃত্যু ১১৯

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।হজ বুলেটিনে জানানো হয়, রোববার (৩০ জুলাই) দিবাগত রাত ১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ২৯৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৪৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১০৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪৫টি।

 

দেশে ফিরেছেন ১ লাখ ১০ হাজার ৫৯৫ হাজি, মৃত্যু ১১৯

 

মৃত বাংলাদেশিদের মধ্যে পুরুষের সংখ্যা ৯২ ও নারী ২৭ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় ৯৫, মদিনায় ১০, জেদ্দায় ২, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় একজন। সৌদি আরবের আইন অনুযায়ী, সেখানেই তাদের দাফন করা হয়েছে।

গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয় ২ জুলাই।    

 

দেশে ফিরেছেন ১ লাখ ১০ হাজার ৫৯৫ হাজি, মৃত্যু ১১৯

 

ইত্তেফাক অনলাইন জানায়, পবিত্র হজ পালন শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে দেশে আসা হাজিদের জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিরা ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইনসের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে পাঁচ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বিমান। 

Leave a Comment