দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসার লোভ নেই: শেখ হাসিনা

দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসার লোভ নেই: শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় থাকাকালে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দিতে চায়নি, এখন কেনো আন্দোলন করছে। তিনি বলেন, গ্যাস বিক্রির অঙ্গীকার করে সরকারে আসে বিএনপি।আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির’ সভায় স্বাগত বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা শুরু হয়। 

 

দেশের সম্পদ বিক্রি

দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসার লোভ নেই: শেখ হাসিনা

স্বাগত বক্তব্যে শেখ হাসিনা বলেন, সুযোগ থাকার পরও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করেনি। এখন তারা কেনো তত্ত্বাবধায়ক সরকার চাইছে। ভোট চুরি করলে দেশের মানুষ মেনে নেয় না, খালেদা জিয়ার পদত্যাগই তার প্রমাণ।জাতির কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, আওয়ামী লীগ কী অপরাধ করেছে? বিএনপি কেনো এক দফার কথা বলছে। যারা স্বজনহারা তাদের জবাব কি খালেদা জিয়া দিতে পারবে? বিএনপি দেশের মানুষকে কী দিতে পেরেছে? 

আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশকে আবার অন্ধকার যুগে ফেরাতে চায় বিএনপি। বিএনপির অত্যাচারের শিকার দেশের সর্বস্তরের মানুষ। যারা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে তাদের মুখে এখন নীতির কথা শুনতে হয়। তিনি বলেন, বিএনপির মতো অত্যাচারের পথে হাঁটেনি আওয়ামী লীগ। ২১ আগস্টের হামলার আলামত পর্যন্ত রাখতে দেয়নি তারা। এখনও বিএনপির নেতারা আমাকে সরাসরি হত্যার হুমকি দিচ্ছে। কেনো এমন করা হচ্ছে, এর জবাব বিএনপির কাছে চেয়েছেন শেখ হাসিনা।

 

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

 

Leave a Comment