মৃত্যুবার্ষিকীর দাওয়াতে যাবার পথে মৃত্যুবরণ করলেন এক ‘বৃদ্ধা। টাঙ্গাইলের মধুপুরে ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের চাপায় রহিমা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত। টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পৌরশহরের মধুপুর হাটখোলা এলাকায় সোমবার (১০ জুলাই) এই ঘটনাটি ঘটে।নিহত রহিমার বাড়ি উপজেলার বেরীবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর গ্রামে। বৃদ্ধা একই গ্রামের আজাহার আলীর স্ত্রী।
মৃত্যুবার্ষিকীর দাওয়াতে যাবার পথে মৃত্যুবরণ করলেন এক বৃদ্ধা
প্রত্যক্ষদর্শীরা জানান, রহিমা বেগম তার স্বামী আজাহার আলীর সঙ্গে মোটরসাইকেলযোগে গোপালপুর উপজেলায় নিকটাত্মীয়ের মৃত্যুবার্ষিকীর দাওয়াতে ‘অংশ নিতে যাচ্ছিলেন। তারা মধুপুরের হাটখোলা মুক্তিযোদ্ধা সংসদের কাছাকাছি পৌঁছলে পেছন দিক থেকে অজ্ঞাতনামা একটি মোটর সাইকেল রহিমাকে বহনকারী মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এ সময় রহিমা তার মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে পাশ দিয়ে এগিয়ে চলা জেন্ট্রি ফার্মাসিউটিক্যালের কাভার্ডভ্যানেরর চাকার নিচে পড়ে গেলে এদুর্ঘটনাটি ঘটে।
এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে পৌঁছনোর পূর্বেই পথে স্ত্রী রহিমা বেগমের মৃত্যু হয়।
মধুপুর থানার উপপরিদর্শক মামুনুর রশীদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রহিমা বেগমের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।