রাজধানীতে মঙ্গলবার থানায় থানায় বিক্ষোভ করবে বিএনপি

রাজধানীতে মঙ্গলবার থানায় থানায় বিক্ষোভ করবে বিএনপি। বিএনপির নয়াপল্টন কার্যালয়ে রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম।সংবাদ সম্মেলনে মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণে প্রতি থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি। 

রাজধানীতে মঙ্গলবার থানায় থানায় বিক্ষোভ করবে বিএনপি

আব্দুস সালাম বলেন, আজকে সারাদেশে ভীতি সঞ্চার করা হচ্ছে। কেউ কথা বলতে পারবে না। সবাই ভয় ও আতংকের মাঝে আছে। এসব কারণে মানুষের মাঝে আজ হতাশা বিরাজ করছে। আমরা কোন সমাজে আছি, সকল অধিকার থেকে আমরা বঞ্চিত। তাদের বানানো সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন করতে হবে। দেশটা কি মগেরমুলুকে পরিণত হয়েছে। সরকারকে পদত্যাগ করতেই হবে। এরকোন বিকল্প পথ সরকারের খোলা নেই। 

রাজধানীতে মঙ্গলবার থানায় থানায় বিক্ষোভ করবে বিএনপি

তিনি বলেন, আজকে দেশে গণতন্ত্র, আইনের শাসন আছে? থাকলে মজনু, রবিনসহ বিরোধী নেতারা জেলে থাকতো না। জেল থেকে মুক্তি পেলে আবার কারাগারের গেটে আটক করা হচ্ছে। আজকে প্রশ্ন এসেছে আমরা কি বেঁচে থাকতে পারবো? আজকে যিনি আওয়ামী লীগ প্রধান তিনি সরকার প্রধান। তিনি যে ভাষায় কথা বলেন সেটা তিনি কোন পদে থেকে কথা বলছেন?

আব্দুস সালাম বলেন, আজকে কি কারণে রবিনকে ঘেরাও করে আটক করা হলো? এর জবাব কে দিবে? আজকে রাষ্ট্রের সাংবিধানিক ও রাষ্ট্রীয় পদে কর্মকর্তারা যে ভাষায় এ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার ছবক দেন তারা কি স্বাভাবিক মানুষ? এরচেয়ে ভালো বলে দিন বিএনপি এদেশে রাজনীতি করতে পারবে না। যারা জনগণের মৌলিক অধিকার ও রাষ্ট্র সেবার শপথ নিয়েছেন তারাও আওয়ামী ভাষায় কথা বলছেন।

 

রাজধানীতে মঙ্গলবার থানায় থানায় বিক্ষোভ করবে বিএনপি

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, আ ন ম সাইফুল ইসলাম, সিকান্দার কাদের, হাজী মনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পাপ্পা সিকদার, ছাত্রদল দক্ষিণের সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, শ্রমিক দল দক্ষিণের আউয়াল আকন্দ প্রমুখ

Leave a Comment