ত্রাণ সামগ্রীর নামে তুরস্ককে প্রতারণা করেছে পাকিস্তান? পাক সাংবাদিকের বোমা

বন্যা কবলিত পাকিস্তানকে সহযোগিতা করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ পাঠানো হয়েছিল ২০২২ সালে। সেই সময় ত্রাণ পাঠিয়েছিল তুরস্কও। তুর্কির পাঠানো সেই ত্রাণ সামগ্রী নতুন মোড়ক করে, নিজেদের নাম লিখে ‘ফেরত’ পাঠিয়েছে ভূমিকম্প বিধ্বস্তদের ‘সাহায্য’ হিসেবে।

পাকিস্তানের একজন সাংবাদিক টক শো তে হঠাৎ করে এই খবরটি দিয়ে বোমা ফাটিয়েছেন।

ত্রাণ সামগ্রীর নামে তুরস্ককে প্রতারণা করেছে পাকিস্তান? পাক সাংবাদিকের একটি বোমা

পাকিস্তানের এই কাণ্ড খবরে আসতেই কান লাল হয়ে গেছে ইসলামাবাদের। জানা গিয়েছে, ‘ত্রাণে’র বাইরের বাক্স বদল করলেও ভেতরে থাকা বাক্স বদল করতে ভুলে গিয়েছিল পাকিস্তান। আর সেভাবেই ধরা পড়েছে তুরস্কের পাঠানো ত্রাণই তারা সেদেশে ফেরত পাঠিয়েছে।

জানা গিয়েছে, সিন্ধ প্রদেশের জন্য পাঠানো ত্রাণ সামগ্রী তুরস্কে পাঠিয়েছে পাকিস্তান। ত্রাণ সামগ্রীর ভেতরের বাক্সে লেখা – তুরস্কের মানুষ বন্যা বিধ্বস্ত পাকিস্তানিদের সাহায্য করতে এই ত্রাণ পাঠিয়েছে। আর পাকিস্তান ভেতরের বাক্সের সেই বার্তাটা না খুলেই বাইরের বাক্স বদল করে সেখানে লিখে দিয়েছে – ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ককে সাহায্য করতে এই ত্রাণ সামগ্রী পাঠাল পাকিস্তানের জনগণ।

Glive24.com Logo 252x68 px Dark ত্রাণ সামগ্রীর নামে তুরস্ককে প্রতারণা করেছে পাকিস্তান? পাক সাংবাদিকের বোমা

ত্রাণ সামগ্রীর নামে তুরস্ককে প্রতারণা করেছে পাকিস্তান?

সি-১৩০ বিমানে করে তুরস্কে ‘ত্রাণ’ পাঠিয়েছিল পাকিস্তান। সঙ্গে তুরস্কে উদ্ধারকারী দলও পাঠিয়েছিল ইসলামাবাদ। এদিকে প্রশ্ন ওঠে, যে দেশ নিজেই খাদ্য সংকটে ভুগছে, সেই দেশ কীভাবে অন্য একটি দেশের সাহায্যে এগিয়ে আসতে পারে?

পাক সাংবাদিক শাহিদ মাসুদ দাবি করেছেন, বন্যার সময় আঙ্কারার পাঠানো ত্রাণগুলিকেই নতুন মোড়কে পাঠানো হয়েছে তুরস্কে। এদিকে দাবি করা হয়, ত্রাণ পাঠানো এবং উদ্ধারকাজের পুরো বিষয়টিই প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নজরদারিতে হয়েছে।

জানা গিয়েছে, পাকিস্তানের পাঠানো ত্রাণ সামগ্রী তুরস্কে পৌঁছতেই ধুন্ধুমার কাণ্ড বাঁধে কূটনৈতিক মহলে। পাকিস্তানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত পাক এম্বেসিতে এই নিয়ে প্রশ্ন করেন। এদিকে পাকিস্তানি মিডিয়াতেও এই খবর সম্প্রচারিত হয় এবং সরকারের প্রতি অসন্তোষ ব্যক্ত করা হয়। এর আগে ভূমিকম্পের জেরে শেহবাজ শরিফের তুরস্ক সফর পিছিয়ে দিতে বলেছিল আঙ্কারা।

এদিকে আবার এ নিয়েও বিতর্ক উঠছে পাকিস্তান বিদেশ থেকে আসা সাহায্য লোকের মধ্যে বিতরণ না করে রেখে দিয়েছিল। তার অর্থ পাকিস্তানের বন্যার সময় যেই সাহায্য এসেছিল তা পাকিস্তান ঠিকমতো বিতরণ করেনি।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

আরও দেখুন:

Leave a Comment