তুর্কির ইজমিরে খননকালে পাওয়া গেছে ৫৭০০ খ্রিস্টপূর্বাব্দের মূর্তি

তুর্কির ইজমিরে খননকালে পাওয়া গেছে ৫৭০০ খ্রিস্টপূর্বাব্দের’ মূর্তি।তুর্কির ইজিয়ান প্রদেশ ইজমিরে প্রায় ৫৭০০ খ্রিস্টপূর্বাব্দের একটি পুরুষ ও মহিলা এবং একটি শিশু মূর্তি উদ্ঘাটিত হয়েছে, দাবি করেছেন বিজ্ঞানীরা।

তুর্কির ইজমিরে খননকালে পাওয়া গেছে ৫৭০০ খ্রিস্টপূর্বাব্দের মূর্তি

তুর্কির ইজমিরে খননকালে পাওয়া গেছে ৫৭০০ খ্রিস্টপূর্বাব্দের মূর্তি

খনন দলের প্রধান ওজলেম সেভিক, উত্তর-পশ্চিম তুর্কির ট্রাকিয়া বিশ্ববিদ্যালয়ের একজন প্রত্নতাত্ত্বিক তিনি বলেছেন যে, তারা ইজমিরের কেমালপাসা জেলার উলুকাক ঢিবিটিতে খননকাজ চালিয়ে যাচ্ছেন, যার ইতিহাস প্রায় ৮,৫০০ বছর আগের।

তিনি আরও বলেন মূর্তিগুলি এমন একটি জায়গায় পাওয়া গেছে যা একটি সংরক্ষিত এলাকা ছিল এবং এটি প্রায় ৫৭০০ খ্রিস্টপূর্বাব্দের। এগুলি একটি মহিলা এবং পুরুষ জুটি বলে মনে হয় এবং মহিলা কোলে ধরে রেখেছেন একটি শিশুকে। তাদের মাথায় পরিহিত টুপি দেখতে পাগড়ির মত এবং এরা অন্য সব মূর্তি থেকে আলাদা ও মূর্তিগুলো কাদামাটি এবং মাটির উপকরণ দিয়ে তৈরি।

Leave a Comment