তাহের উদ্দিন ঠাকুর(মৃত্যু: ১ ফেব্রুয়ারি ২০০৯) ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মন্ত্রিপরিষদে তথ্য প্রতিমন্ত্রী ছিলেন।
তাহের উদ্দিন ঠাকুর । বাংলাদেশি রাজনীতিবিদ

তাহেরউদ্দিন ঠাকুর মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন কুমিল্লা-২ আসন থেকে সংসদ -সদস্য নির্বাচিত হন। তিনি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মন্ত্রিপরিষদে তথ্য প্রতিমন্ত্রী ছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার অভিযোগে ১৯৯৬ সালের ১৪ আগস্ট ঠাকুরকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি মামলা থেকে খালাস পেয়েছিলেন।২০০৪ সালের ২০ শে অক্টোবর, মেট্রোপলিটন দায়রা জজ আদালত (ট্রায়াল কোর্ট) ঠাকুরকে জেল হত্যা মামলার অপর অভিযোগ থেকে মুক্তি দেয়। ঠাকুর দৈনিক ইত্তেফাকের সাংবাদিক হিসাবে কাজ করেছিলেন। বৃক্কের রোগে আক্রান্ত হয়ে তিনি ২০০৯ সালের ১ ফেব্রুয়ারিতে মারা যান।

