দেশে দিন দিন বাড়ছে তালাকের হার , বছরের ব্যবধানে তা হয়ে যাচ্ছে দ্বিগুণ

দেশে বর্তমানে তালাকের হার গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। আর বছরের ব্যবধানে তালাকের হার বেড়েছে দ্বিগুণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২২ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে দেশে প্রতি হাজারে তালাকের ‘হার দাঁড়িয়েছে ১ দশমিক ৪ শতাংশ, যা আগের বছর, অর্থাৎ ২০২১ সালে ছিল শূন্য দশমিক ৭ শতাংশ। আর ২০২০ সালে ছিল শূন্য দশমিক ৮ শতাংশ। ২০১৮ সালে ছিল শূন্য দশমিক ৯ শতাংশ।

 

দেশে কমেছে দরিদ্র ও হতদরিদ্রের সংখ্যা : বিবিএস

দেশে দিন দিন বাড়ছে তালাকের হার , বছরের ব্যবধানে তা হয়ে যাচ্ছে দ্বিগুণ

প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে শহরের তুলনায় গ্রামে তালাকের ‘হার বেশি। শহরে ২০২২ সালে দেশে প্রতি হাজারে তালাকের’ হার একটি। এ সময়ে গ্রামে তালাকের ‘হার ১ দশমিক ৫ শতাংশ। ২০২১ সালে এই হার ছিল গ্রামে শূন্য দশমিক ৮ শতাংশ এবং শহরে শূন্য দশমিক ৫ শতাংশ।

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁও বাংলাদেশ পরিসংখ্যান ভবনে এ প্রতিবেদন প্রকাশ করে বিবিএস। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (চলতি দায়িত্ব) মহাপরিচালক পরিমল চন্দ্র বসু।

 

দেশে দিন দিন বাড়ছে তালাকের হার , বছরের ব্যবধানে তা হয়ে যাচ্ছে দ্বিগুণ

 

Leave a Comment