তত্বাবধায়ক সরকার চায় না: জাপা 

১৯৯১ সালেও তত্বাবধায়ক সরকার পক্ষপাতিত্ব করেছে বলে দাবি করেন জাতীয় পার্টি। দলটি বলছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই তাদের মূল চাওয়া। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর নির্বাচন ভবনে দলটি ২০২২ সালের আয়-ব্যয়ের হিসাব ইসি সচিব জাহাংগীর আলমের কাছে জমা দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া। 

তত্বাবধায়ক সরকার চায় না: জাপা

তিনি বলেন, গত পঞ্জিকা বছরে (২০২২) আমাদের আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮টাকা। আর ব্যয় হয়েছে ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। আয়-ব্যয়ের পরে আমাদের ব্যাংকে স্থিতি আছে ১ কোটি ৭ লাখ ৭৭ হাজার ৪২৬ টাকা।

গত বছর (২০২১ পঞ্জিকা বছর) ব্যাংক জমাসহ দলটির আয় ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা ছিল। ব্যয় করেছে ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা। স্থীতির পরিমাণ ১ কোটি ২৫ লাখ ১৭ হাজার ২০ টাকা।

প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়।

Leave a Comment