ডিমের বাজারে স্বস্তি, দেশের বাজারে পণ্যের দামের ঊর্ধ্বগতি। দফায় দফায় বাড়ছে নিত্যপণ্যের দাম। এরই মধ্যে ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। ডিমের ডজনে ১০ টাকা কমেছে। এছাড়া সব ধরনের সবজি কেজিতে ৫ টাকা বেড়েছে। আগেই দামেই ব্রয়লার মুরগির কেজি ২৩০ টাকা ও সোনালি ৩২০ টাকা ধরে বিক্রি হচ্ছে । আবার কোনো দোকানধার কেজিতে ৫ টাকা বেশি নিচ্ছে। এছাড়া পেঁয়াজ কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫ টাকা।
বাজারদরে ক্রেতাদের অসন্তুষ্টি থাকলেও পরিস্থিতির স্বীকার বলছে বিক্রেতারা।ভাটারা পূর্ব নুরেরচালা মতিন স্টোরের মালিক মো. মতিন বলেন, ডিমের দাম ডজনে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৩০ টাকা। কয়েকদিন আগেও ১৪০ টাকা বিক্রি করা হয়।

ডিমের বাজারে স্বস্তি তবে দাম বেড়েছে সবজির
দিনদিন সব ধরনের নিত্যপণ্যের দাম বাড়ছে। রমজানেতো নিত্যপণ্যের দাম আরও বাড়বে। পাইকারি বাজারে দাম বাড়লে আমরা যারা খুচরা বিক্রেতা তাদেরতো কিছু করার থাকে না।
নুরেরচালার সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, সব ধরনের সবজির দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা বেড়েছে। শীত বিদায় নিয়েছে, তাই বাজারে সরবরাহ কমেছে সিম, মুলা, কপি, টমেটোসহ শীতকালীন সবজির। ফলে বাড়তে শুরু করেছে দাম। মৌসুমের শুরুতে ভালো দাম পাওয়ায় চাষিরা আগেভাগেই সবজি বিক্রি করে ফেলেছেন। এতে শেষের দিকে বাজারেও ঘাটতি দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, ৩০ টাকার নিচে বাজারে কোন সবজি নেই। টমেটো ৩০ টাকা, পাতাকপি ৩০ টাকা, সিম ৪০ টাকা, গাজর ৩০, কাচা মরিচ ১৪০ টাকা, উস্তা ১২০ টাকা বিক্রি করা হচ্ছে।

বাজার করতে আসা শাকিল বলেন, মাছ-মাংসের চেয়ে সবজিটা মানুষের সবসময়ই প্রয়োজন হয়, বাজারে দেখছি এটার দামও বেশি। গরু ও মুরগির মাংস কেনাতো ছেড়েই দিয়েছি। সামনে রোজার মাস, হয়তো দেখবো জিনিসপত্রের দাম আরেক দফায় বেড়ে গেছে। সরকারের উচিত কঠোরভাবে বাজার মনিটরিং করা।
আরও দেখুনঃ
