রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের সাথে বাসের সংঘর্ষ

রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের সাথে বাসের সংঘর্ষ । রাজধানীর মালিবাগ রেলক্রসিং এলাকায় যাত্রীবাহী সোহাগ পরিবহনের একটি বাসের সাথে দ্রুতযান নামক এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে।

বুধবার রাত ৯ টা ২ মিনিটে মালিবাগ রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।”দি লাইফ সেভিং ফোর্স বাহিনী”র  সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ খবর নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার রাতে সোহাগ পরিবহনের একটি যাত্রিবাহী বাস বেনাপোল থেকে ঢাকায় আসে। বাসটি যাত্রী নামিয়ে মালিবাগ রেলগেট পৌঁছালে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দ্যেশে ছেড়ে যাওয়া ট্রেনটি একই সময় মালিবাগ রেলক্রসিং দিয়ে অতিক্রম করছিল।

রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের সাথে বাসের সংঘর্ষ

এ সময় সোহাগ পরিবহনের বাসের সাথে ট্রেনের ধাক্কা সংঘর্ষ হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এই সংঘর্ষে সোহাগ পরিবহনের বাসের সামনের অংশ ধূমড়ে মুচে গেছে। এ সময় বাস চালক, হেলপার ও তার সহযোগীরা ট্রেনটি অতি নিকটে দেখতে পেয়ে দ্রুত বাস থেকে নেমে গেলে তারা হতাহতের হাত থেকে রক্ষা পান।

রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের সাথে বাসের সংঘর্ষ

 

রাফি আল ফারুক জানান, ‘বাস ও ট্রেনের  সংঘর্ষের খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তবে, কোনো হতাহতের ঘটনা নেই। বাসের ক্ষতি হয়েছে বলে জানা গেছে, কতটুকু ক্ষতি হয়েছে এবং কীভাবে ঘটনাটি ঘটেছে তা এখনো পুরোপুরি ভাবে জানা যায়নি।’

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সোহাগ পরিবহনের মালিবাগ কাউন্টারের  মো. জয় নামে এক কর্মী জানান, সোহাগ পরিবহনের একটি বাস ঘোরানো হচ্ছিল। মালিবাগ রেলক্রসিং এলাকায় বাসটি ঘুরানোর সময়  একটি ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে হতাহতের কোনো ঘটনা নেই।

 

এক ডিজিটাল প্ল্যাটফর্মে মিলবে কৃষির ৪৫টি সেবা

 

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ক্ষনিকের জন্য বন্ধ রয়েছে। দুর্ঘটনাস্থলের লাইন ক্লিয়ার হয়ে গেলেই রেল চলাচল শুরু হবে।

আরও দেখুনঃ

Leave a Comment