ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেনের ভাড়া কমাতে লিগ্যাল নোটিশ

ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেনের ভাড়া কমাতে লিগ্যাল নোটিশ। ঢাকা-ভাঙ্গা’ রুটে রেলওয়ে কমিটির প্রস্তাবিত অতিরিক্ত ভাড়া আরোপের প্রস্তাব পুনর্বিবেচনার জন্য রেল মন্ত্রণায়ের সচিব, বাংলাদেশের রেলওয়ের মহাপরিচালক, প্রধান পরিকল্পনা কর্মকর্তা, রেলমন্ত্রীর একান্ত সচিব ও প্রকল্প পরিচালক বরাবর লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার এ নোটিশ পাঠান ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট অভিজিৎ বিশ্বাস। 

ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেনের ভাড়া কমাতে লিগ্যাল নোটিশ

নোটিশে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুসারে, পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত আন্তঃনগর ট্রেনের নন এসি চেয়ারের প্রস্তাবিত ভাড়া ৩৫০ টাকা এবং এসি চেয়ারের প্রস্তাবিত ভাড়া ৬৬৭ টাকা।

ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেনের ভাড়া কমাতে লিগ্যাল নোটিশ

কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম যেতে ভাড়া লাগে ৩৪৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ৬৫৬ টাকা। এখানে লক্ষণীয় বিষয় হলো ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গার দূরত্ব মাত্র ৭৭ কিলোমিটার, যেখানে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ৩২১ কিলোমিটার। 

নোটিশে আরও বলা হয়, বর্তমানে প্রতি কিলোমিটারে এসি চেয়ারের ভাড়া ১.৯৫ টাকা এবং নন এসির ভাড়া ১.১৭ টাকা। সে হিসেবে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৭৭ কিলোমিটারে দূরত্বে ভাড়া হওয়া উচিত নন এসিতে ৯০ টাকা এবং এসিতে ১৫০.১৫ টাকা।

 

অনলাইনে কেনা ট্রেনের টিকিট অনলাইনে ফেরত দেওয়া যাবে জানালেন : বাংলাদেশ রেলওয়ে

 

কিন্তু প্রস্তাবিত ভাড়া এই ভাড়ার চেয়ে প্রায় চার গুণ বেশি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। 

Leave a Comment