গাজীপুরে বিকল ট্রেনের ইঞ্জিন , দেড় ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
গাজীপুর নগরের ছোট দেওরা এলাকায় ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি আজ শনিবার সকাল আটটার দিকে গাজীপুরের ছোট দেওরা এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা’ পর ট্রেন চলাচল ‘স্বাভাবিক হয়।
গাজীপুরে বিকল ট্রেনের ইঞ্জিন , দেড় ঘণ্টা ‘পর চলাচল স্বাভাবিক
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার রেজাউল ইসলাম বলেন, জয়দেবপুর-ধীরাশ্রম স্টেশনের মাঝামাঝি স্থানে যমুনা এক্সপ্রেস ট্রেনের’ ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বিকল্প একটি ইঞ্জিন দিয়ে ট্রেনটি জয়দেবপুর স্টেশনে আনা হলে সকাল সাড়ে নয়টা থেকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।
গুগোল নিউজে আমাদের ফলো করুন
এতে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রেনটির ইঞ্জিনের সমস্যার কারণে জয়দেবপুর স্টেশনে তিনটি ট্রেন ও ধীরাশ্রমে একটি ট্রেন যাত্রাবিরতি করে। এতে বিপাকে পড়েন স্টেশনে অপেক্ষারত শত শত যাত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, ছোট দেওরা এলাকায় ট্রেনটি এলে হঠাৎ থেমে যায়। পরে তাঁরা জানতে পারেন যে ট্রেনের ‘ইঞ্জিন বিকল হয়েছে। প্রায় দেড় ঘণ্টা’ পর এই রুটে ট্রেন চলাচল ‘স্বাভাবিক হয়।