সিলেটে ট্রাকে তুলে শিশুকে ধর্ষণ

সিলেটে ট্রাকে তুলে শিশুকে ধর্ষণ। গত বছরের ২ আগস্ট সিলেটের এয়ারপোর্ট এলাকায় ১০ বছরের এক শিশুকে ট্রাকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় চালক রওশনালী বেপারীকে (৪৭) গ্রেফতার করেছে র‌্যাব। প্রায় ৯ মাস পর মঙ্গলবার (৯ মে) রাজধানীর শ্যামপুর থেকে তাকে ট্রাকসহ গ্রেফতার করা হয়।

বুধবার (১০ মে) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।

সিলেটে ট্রাকে তুলে শিশুকে ধর্ষণ

তিনি বলেন, র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর শ্যামপুর থানার ইকোপার্ক এলাকায় অভিযান চালিয়ে সিলেট জেলার এয়ারপোর্ট থানার ১০ বছরের কন্যাশিশু ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামি রওশনালীকে গ্রেফতার করে।

সিলেটে ট্রাকে তুলে শিশুকে ধর্ষণ
ধর্ষণ

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রওশনালী প্রায়ই ট্রাক চালিয়ে শিশুটির বাড়ির পাশ দিয়ে যাতায়াত করতেন। হঠাৎ একদিন তিনি তাকে রাস্তা দিয়ে একা আসতে দেখে কাছে ডেকে কিছু চকলেট কিনে দেন। তিনি সেদিনই টার্গেট করেন। এরকম বেশ কয়েকদিন তাকে চকলেট, বিস্কুট কিনে দিয়ে প্রলোভন দেখিয়ে তার বিশ্বাস অর্জন করেন এবং গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকেন।

গত বছরের ২ আগস্ট আনুমানিক সকাল ৬টার দিকে শিশুটি প্রকৃতির ডাকে তার বাড়ির পেছনে টয়লেটে যায়। ওই সময় রওশনালী ভিকটিমের বাড়ির পাশে ওৎ পেতে ছিলেন। তিনি ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে তার ট্রাকে তুলে নেন। পরে তিনি সিলেটের এয়ারপোর্ট থানার ধোপাগুলা এলাকার নানাবুরার পাথরের সাইটের নির্জন রাস্তার পাশে ট্রাক থামান। সেখানে গিয়ে তিনি শিশুটিকে ভয়-ভীতি দেখিয়ে ট্রাকের কেবিনে নিয়ে ধর্ষণ করেন। এসময় শিশুটি অজ্ঞান হয়ে পড়ে।

 

সিলেটে ট্রাকে তুলে শিশুকে ধর্ষণ

 

এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, বিকেল ৫টা নাগাদ শিশুটির জ্ঞান ফিরলে ধর্ষক রওশনালী তাকে বিস্কুট ও অন্যান্য জিনিসপত্র দিয়ে ট্রাক থেকে নামিয়ে দেন এবং ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যান। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Comment