২০২৫ সাল থেকে ট্রাকচালকের কেবিনে এসি বাধ্যতামূলক

ভারতে চলাচল করা সব ট্রাকচালকের কেবিনে এসি থাকতে হবে। ২০২৫ সালের মধ্যে এটা বাধ্যতামূলক করা হচ্ছে। দেশটির কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ি এ ঘোষণা দিয়েছেন। সোমবার (১৯ জুন) এ সংক্রান্ত ফাইলে সাক্ষর করেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ি।

ভলভো, স্ক্যানিয়ার মতো বিভিন্ন বিদেশি ট্রাক প্রস্তুতকারক কোম্পানিগুলো আগে থেকেই ট্রাকে চালকের কেবিন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) করছে, তবে ভারতীয় ট্রাক প্রস্তুতকারী কোম্পানিগুলো এখনও সে পথে হাঁটেনি। কিন্তু নিয়ম চালু হওয়ার পর তাদেরকেও বাধ্যতামূলকভাবে এসির ব্যবস্থা করতে হবে।

২০২৫ সাল থেকে ট্রাকচালকের কেবিনে এসি বাধ্যতামূলক

ভারতে পণ্য পরিবহণে ট্রাকের বিকল্প নেই। পরিস্থিতি যেমনই হোক, রাস্তা থাকুক বা না থাকুক, মালবোঝাই ট্রাক ঠিকই পৌঁছে যাবে গন্তব্যে। কিন্তু কোন পরিস্থিতির মধ্যে দিয়ে ট্রাক চালাতে হয় চালকদের? সাম্প্রতিক ভারতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের জেরে বছরের একটা সময় ট্রাকচালকদের ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরের তাপমাত্রায় গাড়ি ছোটাতে হয়। একে তো বাইরের গরম, তার ওপর ইঞ্জিনের তাপ- দু’য়ে মিলে চালকের কেবিন যেন নরকবাসের অভিজ্ঞতা। তার মধ্যে বসেই ১২ থেকে ১৪ ঘণ্টা একটানা ট্রাক চালিয়ে যান চালকরা। বিশেষজ্ঞদের ধারণা, এই কারণে পথে ট্রাক দুর্ঘটনার সম্ভাবনাও অনেকটা বৃদ্ধি পায়। বহু ক্ষেত্রেই দুর্ঘটনার পর দেখা যায়, চালকের শ্রান্তির কারণেই ঘটেছে তা। এবার ওই প্রবণতায় বদল আসতে চলেছে।

 

২০২৫ সাল থেকে ট্রাকচালকের কেবিনে এসি বাধ্যতামূলক

 

সোমবার (১৯ জুন) নিতিন গডকড়ি বলেন, ‘আমাদের দেশে কিছু ট্রাকচালককে ১২ থেকে ১৪ ঘণ্টা ধরে ট্রাক চালাতে হয়। বিশ্বের বিভিন্ন দেশে আইন আছে, একটি নির্দিষ্ট সময়ের পর আর চালকদের স্টিয়ারিংয়ে বসতে দেয়া হয় না। আমাদের এখানে এসব কিছুই নেই। আমাদের ট্রাকচালকেরা ৪৩ থেকে ৪৭ ডিগ্রি গরমে গাড়ি চালিয়ে গন্তব্যে পণ্য পৌঁছে দেন। আমি মন্ত্রী হওয়ার পর ড্রাইভার কেবিনে এসি বসাতে চেয়েছিলাম। কিন্তু সেই সময় অনেকেই আমার প্রস্তাবের বিরোধিতা করেন। তারা বলেছিলেন, এতে খরচ নাকি বিপুলভাবে বেড়ে যাবে। আজ (সোমবার) আমি ফাইলে সই করে দিলাম। এখন থেকে সমস্ত ট্রাকে চালকের কেবিনে এসি বাধ্যতামূলক করা হলো।’

প্রসঙ্গত, ভলভো বা স্ক্যানিয়ার মতো বিদেশি ট্রাক প্রস্তুতকারক সংস্থা দীর্ঘ দিন আগে থেকেই ট্রাকে চালকের কেবিনে এসি বসানো বাধ্যতামূলক করেছে। কিন্তু খরচ বৃদ্ধির ভয়ে ভারতীয় ট্রাক প্রস্তুতকারক সংস্থাগুলি (টাটা মোটরস, অশোক লেল্যান্ড প্রভৃতি) প্রাথমিক ভাবে তাতে আগ্রহ দেখায়নি। কিন্তু নিয়ম জারি হওয়ার পর থেকে ২০২৫ সাল নাগাদ দেশের সমস্ত ট্রাকের চালকের কেবিন শীতাতপ নিয়ন্ত্রিত করতে হবে।

 

২০২৫ সাল থেকে ট্রাকচালকের কেবিনে এসি বাধ্যতামূলক

 

Leave a Comment