বঙ্গবন্ধু সেতুতে সোয়া তিন কোটি টাকা টোল আদায় হলো ২৪ ঘণ্টায়

বঙ্গবন্ধু সেতুতে সোয়া তিন কোটি টাকা টোল আদায় হলো ২৪ ঘণ্টায়। বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল মঙ্গলবার (২৭ জুন) সকালে এ তথ্য জানিয়েছেন। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত তিন কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়।সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ৪২ হাজার ৫৬০টি পরিবহন পারাপার হয়েছে। এরমধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গ গেছে ২৪ হাজার ৮১৭টি পরিবহন। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯শ।

 

বঙ্গবন্ধু সেতুতে সোয়া তিন কোটি টাকা টোল আদায় হলো ২৪ ঘণ্টায়

বঙ্গবন্ধু সেতুতে সোয়া তিন কোটি টাকা টোল আদায় হলো ২৪ ঘণ্টায়

এছাড়া উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পরিবহন সেতু পারাপার হয়েছে ১৭ হাজার ৭৪৩টি। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে মোটরসাইকেল’ পারাপার হয়েছে ৬ হাজার ৮৪১টি। সূত্র: ঢাকা পোস্টএর আগের দিন বঙ্গবন্ধু সেতুতে ২৯ হাজার ৮৫টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছিল ২ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা।

নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল আরো বলেন, ঈদের সময় স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ যানবাহন বেশি পারাপার হয়। যানজট এড়াতে উভয় পাড়ে অতিরিক্ত টোল বুথ বসানো হয়েছে।

 

বঙ্গবন্ধু সেতুতে সোয়া তিন কোটি টাকা টোল আদায় হলো ২৪ ঘণ্টায়

 

Leave a Comment