টি আই এম ফজলে রাব্বি চৌধুরী (১ জানুয়ারি ১৯৩৪–১৯ ডিসেম্বর ২০১৮) বাংলাদেশের গাইবান্ধা জেলার রাজনীতিবিদ যিনি গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন।
Table of Contents
টি আই এম ফজলে রাব্বি চৌধুরী | বাংলাদেশি রাজনীতিবিদ

জন্ম
ফজলে রাব্বি চৌধুরী ১ জানুয়ারি ১৯৩৪ সালে বাংলাদেশের গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি পলাশবাড়ী থানার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা গ্রামে।
রাজনৈতিক জীবন
ফজলে রাব্বী চৌধুরী জাতীয় পার্টির প্রার্থী হিসেবে গাইবান্ধা-৩ আসন থেকে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১২ জুন ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।[৭] সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ এর মৃত্যুর পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় পার্টি (কাজী জাফর) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন।
মৃত্যু
ফজলে রাব্বী চৌধুরী ১৯ ডিসেম্বর ২০১৮ সালে দিনগত রাত ২ টা ২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ জাতীয় পার্টি:
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) বাংলাদেশের একটি রাজনৈতিক দল। নাজিউর রহমান মঞ্জুরের নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়ায় দলটি জাতীয় পার্টি (নাজিউর) নামেও পরিচিত।
ইতিহাস
বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপি ১৯৯৯ সাল থেকে বাংলাদেশর অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি’র সাথে জোটবদ্ধ হয়ে রাজনীতি করতো। বাংলাদেশের প্রধান রাজনৈতিক জোট সমূহের অন্যতম ২০ দলীয় জোটের সবচেয়ে পুরনো দলগুলোর অন্যতম বাংলাদেশ জাতীয় পার্টি। ৩০ শে ডিসেম্বরের নির্বাচনে জয়ী বিএনপির সংসদ সদস্যরা শপথ নেবার ঘটনার প্রেক্ষিতে এই দলটি ২০ দলীয় জোট ত্যাগের ঘোষণা দেয়।

নির্বাচনে অংশগ্রহণ
মূল দল জাতীয় পার্টি হতে বিভক্ত এই দলটি ২০০১ সালে অনুষ্ঠিত বাংলাদেশের সাধারণ নির্বাচনে চার দলীয় জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে ৪ টি আসন লাভ করে এবং সংখ্যাগরিষ্ঠ হিসেবে সরকার গঠন করে। ২০০৯ সালের সর্বশেষ নির্বাচনে দলটির বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা থেকে নির্বাচিত হন।
আরও দেখুনঃ