আগামী ৩-৪ মাসের মধ্যে টিসিবি কার্ডধারীদের স্মার্ট কার্ড দেয়া হবে

আগামী ৩-৪ মাসের মধ্যে টিসিবি কার্ডধারীদের স্মার্ট কার্ড দেয়া হবে। প্রতি মাসে এক কোটি পরিবারকে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার (২৫ জুন) বোরো সংগ্রহ অভিযানের অগ্রগতি, কার্ডের’ মাধ্যমে ওএমএস বিতরণ ও সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

 

আগামী ৩-৪ মাসের মধ্যে টিসিবি কার্ডধারীদের স্মার্ট কার্ড দেয়া হবে

আগামী ৩-৪ মাসের মধ্যে টিসিবি কার্ডধারীদের স্মার্ট কার্ড দেয়া হবে

তিনি আরও বলেন, টিসিবি কার্ডে যে মালামাল দেয়া হয় প্রতিব্যক্তি তার সঙ্গে প্রতি মাসে ৩০ টাকা দরে ৫ কেজি চাল পাবেন। এসময় মন্ত্রী আরও জানান, আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে টিসিবি কার্ড ধারীদের স্মার্ট কার্ড ‘দেয়া হবে।

খাদ্যমন্ত্রী এ সময় জানান, ৩০ জুন পর্যন্ত ১৮ লাখ ৬৭ হাজার টন খাদ্যমজুদ আছে। আপদকালীন সংগ্রহ ১৪ লাখ টন সংগ্রহে থাকার কথা থাকলেও সে তুলনায় সাড়ে ৪ লাখ টন খাদ্য বেশি মজুদ রয়েছে বলে জানান তিনি। চালের দাম স্থিতিশীল আছে উল্লেখ করে মন্ত্রী জানান, নতুন আইন চলতি অধিবেশনে পাশ হবে। এর ফলে অনেক খাদ্য বান্ধব সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে।

 

সিঙ্গাপুর ও ভারত থেকে টিসিবির জন্য তেল ও চিনি কিনবে সরকার

 

Leave a Comment