দেশের ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে দেশি উৎস থেকে ৮০ লাখ লিটার সয়াবিন তেল আমদানি করবে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কম দামে এ সয়াবিন তেল স্বল্প আয়ের জনগোষ্ঠি কাছে বিক্রি করবে। এবার দেশের বসুন্ধরা গ্রপের সহযোগী কোম্পানি বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেড এ সয়াবিন তেল আমদানি করবে। এ সয়াবিন তেল কিনতে সরকারের খরচ হবে ১২৭ কোটি ৫৬ লাখ টাকা।
টিসিবির জন্য ৮০ লাখ লিটার সয়াবিন তেল সরবরাহ করবে বসুন্ধরা
বুধবার (৯ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বাণিজ্য মন্ত্রণালয় প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবটি থেকে জানা গেছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৮০ লাখ টন গম আমদানি করা হবে। সর্বনিম্ন দরদাতা হচ্ছে বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেড। প্রতি লিটার সয়াবিন তেল দাম ধরা হয়েছে ১৫৯ দশমিক ৪৬ টাকা। এ সয়াবিন তেল কিনতে সরকারের খরচ হবে ১২৭ কোটি ৫৬ লাখ টাকা । এছাড়া দরপত্রে আরো দুইটি কোম্পানি সুপার অয়েল রিফাইনারি লিমিটেড এবং মেঘনা এডিবল অয়েল লিমিটেড অংশগ্রহণ করে।
২০২৩-২৪ অর্থ বছরে আন্তর্জাতিক ও দেশিয় উৎস হতে টিসিবির জন্য কেনার জন্য ২৬ কোটি ৪০ লাখ লিটার সয়াবিন তেল বাজেট বরাদ্দ রাখা হয়েছে।
