কুকুর নিয়ে নিয়ম ভেঙে টিকটকে কটাক্ষের শিকার ব্রিটেনের প্রধানমন্ত্রী , নিয়ম ভেঙে আলোচনায় এলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এবার নিজের পোষ্য কুকুরকে উদ্যানে ছেড়ে দিয়ে সমালোচিত হলেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি মধ্য লন্ডনের হাইড উদ্যানে নিজের পোষ্য কুকুর নিয়ে ঘুরতে যান ঋষি। তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও। সেখানে নিয়ম ভঙ্গ করেন তিনি।
কুকুর নিয়ে নিয়ম ভেঙে টিকটকে কটাক্ষের শিকার ব্রিটেনের প্রধানমন্ত্রী
দুই বছরের ল্যাব্রাডর প্রজাতির কুকুর নোভাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন ঋষি। নোভার গলায় কলার ছিল। তবে কোনও দড়ি বাঁধা ছিল না। ফলে এদিক-ওদিক দৌড়ে বেড়ায় সে। কিন্তু উদ্যানের নিয়ম তা নয়। সেখানে কেউ কুকুর নিয়ে গেলে তার গলায় দড়ি বাঁধা থাকা বাধ্যতামূলক। তবে সেই নিয়ম ভেঙে ফেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

পুলিশ জানিয়েছে, কুকুরটিকে সেভাবে ঘুরতে দেখে এক নারীকে উদ্যানের নিয়মাবলী জানান তারা। পরে পোষ্যের গলায় দড়ি বাঁধা হয়।

অনেকে বলছেন, ঋষির স্ত্রীর সঙ্গে কথা বলে পুলিশ। ইতোমধ্যে সেই ভিডিও টিকটকে ছড়িয়ে পড়েছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কটাক্ষের শিকার হয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে গাড়িতে সিট বেল্ট না পরার কারণে ১০০ পাউন্ড জরিমানা দেন ঋষি। করোনাকালে ল্যাঙ্কাশায়ার পুলিশ তাকে এ দণ্ড দেয়। ফের নিয়ম ভাঙায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়ে হাসাহাসিও করছেন অনেকে।
আরও দেখুনঃ