জাল টাকার কারখানার সন্ধান মিললো রাজধানীতে। রাজধানীতে জাল নোট তৈরির একটি কারখানার ‘সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২৫ জুন) রাতে ওই কারখানা থেকে কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। অভিযান চালিয়ে জাল নোট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ মূলহোতা, কারিগর, ডিলার, রিটেইলারসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ জুন) ভোরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তী এ তথ্য জানান। তিনি বলেন, রোববার দিনগত রাতে অভিযান চালিয়ে রাজধানী থেকে কোটি টাকার জাল নোট জব্দ করা হয়েছে। এ সময় জাল নোট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ চক্রের মূলহোতা, কারিগর, ডিলার, রিটেইলারসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

জাল টাকার কারখানার সন্ধান মিললো রাজধানীতে
এ বিষয়ে সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন গোয়েন্দাপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।ঈদুল আজহার আগে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার ব্যবসায়ীরা। আর এই চক্র ধরতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে গত ২১ জুন মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা এলাকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে পুল সংখ্যক জাল টাকাসহ দুজনকে গ্রেপ্তার করে।
